This time this topic is very important for WBBSE 10th class physics exam.
"আজ আমরা ছায়া প্রকাশণীর মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ (লেখক -দুয়ারী, গাঙগুলি ও মাইতি) তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। আশা করি মাধ্যমিকের সকল ছাত্র ছাত্রীদের খুবই কাজে আসবে।"
এবার পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষায় এই topic টি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের রাসায়নিক গণনা (Chemical Calculations) অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q) ও 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী এই অধ্যায় থেকে পরীক্ষায় 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A) ও 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) প্রশ্ন আসবে না।
| অনুশীলনীর সমাধান-রাসায়নিক-গণনা-[ছায়া-প্রকাশণী] | Download |
<অনুশীলনী>
| 1. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ): [প্রতিটি প্রশ্নের মান -1] |
1. 12 g কার্বনের দহনে উৎপন্ন `CO_2` -এর পরিমাণ
A) 32 g B) 44 g C) 22 g D) 28 g
⇒ B) 44 g
| Explanation: |
|---|
| `C + O_2` ⟶ `CO_2` |
| 12 g 44 g |
| ஃ 12 g কার্বনের দহনে উৎপন্ন `CO_2` -এর পরিমাণ = 44 g |
2. 2 মোল NO-এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন `NO_2` -এর আয়তন (STP -তে)
A) 22.4 L B) 11.2 L C) 5.6 L D) 44.8 L
⇒ D) 44.8 L
| Explanation: |
|---|
| `2NO + O_2` ⟶ `2NO_2` |
| 2 মোল `2\times22.4` L |
| ஃ 2 মোল NO-এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন `NO_2` -এর আয়তন = 44.8 L |
3. 4 মোল `H_2` -এর সঙ্গে 2 মোল `O_2` এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল-সংখ্যা
A) 2 B) 4 C) 6 D) 8
⇒ B) 4
| Explanation: |
|---|
| `2H_2 + O_2` ⟶ `2H_2O` |
| `4H_2 + 2O_2` ⟶ `4H_2O` 4 মোল 4 মোল |
| ஃ 4 মোল `H_2` -এর সঙ্গে 2 মোল `O_2` এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল-সংখ্যা = 4 |
4. 12 g কার্বনের দহনে যে পরিমাণ `CO_2` উৎপন্ন হয় STP -তে তার আয়তন হবে
A) 1.2 L B) 5.6 L C) 4.8 L D) 22.4 L
⇒ D) 22.4 L
| Explanation: |
|---|
| `C + O_2` ⟶ `CO_2` |
| 12 g 22.4 L |
| ஃ 12 g কার্বনের দহনে উৎপন্ন `CO_2` -এর আয়তন = 22.4 L |
| 2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (VSA): [প্রতিটি প্রশ্নের মান -1] |
1. বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝ ?
⇒ বিক্রিয়ক পদার্থ: রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বা বিকারক বলা হয়।
✪ বিক্রিয়াজাত পদার্থ : যে পদার্থ বা পদার্থ গুলি বিক্রিয়ায় উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে।
2. ভরের সংরক্ষণ সূত্রটি লেখো।
⇒ ভরের সংরক্ষণ সূত্র: ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোন ভৌত ও রাসায়নিক পরিবর্তন এর আগে ও পরে পরিবর্তনে অংশগ্রহণকারী পদার্থ গুলির মোট ভর অপরিবর্তিত থাকে।
3. শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইন-এর সমীকরণটি লেখো।
⇒ শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইন-এর সমীকরণটি হল,
`E=m.c^2`
যেখানে E = শক্তি, m = ভর, c = শূন্য মাধ্যমে আলোর বেগ।
4. গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্পঘনত্ব বলতে কী বোঝ ?
⇒ প্রমাণ ঘনত্ব : STP তে 1 লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে।
যেমন: হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 g/L
✪ গ্যাসের বাষ্প ঘনত্ব : একই চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় কতগুণ ভারী সেই সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে।
কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব = একই চাপ উষ্ণতায়
(V আয়তন গ্যাসের ওজন আয়তন) `/` ( V আয়তন H2 গ্যাসের ওজন)
5. গ্যাসের বাষ্পঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি লেখো।
⇒ গ্যাসের বাষ্পঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি হল,
গ্যাসের আণবিক ভর (M) = 2 × বাষ্প ঘনত্ব (D) ।
6. রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে কী কী পরিমাণগত তথ্য জানা যায় ?
⇒ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে জানা যায় --
i) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণু ও পরমাণুর সংখ্যা।
ii) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ওজন ও তাদের অনুপাত।
iii) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনগত অনুপাত।
7. রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে কী ?
⇒ রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না।
| 3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SA): [প্রতিটি প্রশ্নের মান -2] |
1. গ্যাসের প্রমাণ ও বাষ্পঘনত্বের সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
⇒ গ্যাসের বাষ্পঘনত্ব = [সমচাপ ও উষ্ণতায়]
(নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর)`/`(সম আয়তনের `H_2`গ্যাসের ভর)
= (STP-তে V লিটার গ্যাসের ভর)`/`(STP-তে V লিটার `H_2`গ্যাসের ভর)
= (STP-তে 1 লিটার গ্যাসের ভর)`/`(STP-তে 1 লিটার `H_2`গ্যাসের ভর)
= (গ্যাসের প্রমান ঘনত্ব)`/`(0.089)
[STP-তে 1 লিটার `H_2`গ্যাসের ভর = 0.089]
ஃ গ্যাসের প্রমান ঘনত্ব = গ্যাসের বাষ্পঘনত্ব `times` 0.089
2. গ্যাসের বাষ্পঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
⇒ গ্যাসের বাষ্পঘনত্ব = [সমচাপ ও উষ্ণতায়]
(নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের ভর)`/`(সম আয়তনের `H_2`গ্যাসের ভর)
= (গ্যাসের n সংখ্যক অণুর ভর)`/`(n সংখ্যক `H_2` অণুর ভর)
[∵ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে]
= (গ্যাসের 1 টি অণুর ভর)`/`(1 টি `H_2` অণুর ভর)
= (গ্যাসের 1 টি অণুর ভর)`/`(2 টি `H_2` পরমাণুর ভর)
= `frac{1}{2}\times` আণবিক ভর [হাইড্রোজেন স্কেলে আণবিক ভরের সংজ্ঞা থেকে]
ஃ গ্যাসের আণবিক ভর = `2\times` গ্যাসের বাষ্পঘনত্ব
3. 122.5 g পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে সর্বাধিক কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে ?
⇒ `2KClO_3` ⟶ `2KCl + 3O_2`
`2(39+35.5+3\times16)` `3(2\times16)`
245 g 96 g
| 245 g `KClO_3` থেকে উৎপন্ন অক্সিজেন 96 g |
| 1 g `KClO_3` থেকে উৎপন্ন অক্সিজেন = `frac{96}{245}` g |
| 122.5 g `KClO_3` থেকে উৎপন্ন অক্সিজেন = `frac{96}{245}\times122.5` g = 48 g |
ஃ 122.5 g পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে সর্বাধিক 48 g অক্সিজেন উৎপন্ন হবে।
4. 5 g `H_2` উৎপন্ন করার জন্য লঘু `H_2SO_4` এর সঙ্গে কত পরিমাণ জিংকের বিক্রিয়া ঘটাতে হবে ?
⇒ `Zn + H_2SO_4`⟶ `ZnSO_4 + H_2`
65.5 g 2 g
| 2 g `H_2` উৎপন্ন হয় 65.5 g Zn থেকে |
| 1 g `H_2` উৎপন্ন হয় `frac{65.5}{2}` g Zn থেকে |
| 5 g `H_2` উৎপন্ন হয় `frac{65.5}{2}\times5` g = 163.75 g Zn থেকে |
ஃ 5 g `H_2` উৎপন্ন করার জন্য লঘু `H_2SO_4` এর সঙ্গে 163.5 g Zn-এর বিক্রিয়া ঘটাতে হবে।
5. 25 g চুনাপাথরের তাপ বিয়োজনের ফলে কী কী পরিমাণ চুন ও `CO_2` উৎপন্ন হবে ?
⇒ `CaCO_3` ⟶ `CaO + CO_2`
100 g 56 g
| 100 g চুনাপাথরের তাপ বিয়োজনে উৎপন্ন চুন = 56 g |
| 1 g চুনাপাথরের তাপ বিয়োজনে উৎপন্ন চুন=`frac{56}{100}` g |
| 25 g চুনাপাথরের তাপ বিয়োজনে উৎপন্ন চুন =`frac{56}{100}\times25` = 14 g |
এবং উৎপন্ন `CO_2`-এর পরিমাণ = (25-14) g = 11 g
ஃ 25 g চুনাপাথরের তাপ বিয়োজনের ফলে 14 g চুন ও 11 g `CO_2` উৎপন্ন হবে।
6. 192 g আ্যমোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কত গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হবে ?
⇒ `2NH_4NO_3` ⟶ `O_2 + 4H_2O + 2N_2`
`2(14+4+14+16\times3)` `2(14\times2) `
`160 g` `56 g`
| 160 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = 56 g |
| 1 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = `frac{56}{160}` g |
| 192 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = `frac{56}{160}\times192` = 67.2 g |
ஃ 12.8 g অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে 67.2 g `N_2` উৎপন্ন হবে।
7. 16.8 g লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে ?
⇒ `3Fe + 4H_2O`⟶ `Fe_3O_4 + 4H_2`
`3\times56` g `4(1\times2) = 8` g
| `3\times56` g Fe থেকে উৎপন্ন হয় 8 g `H_2` |
| 1 g Fe থেকে উৎপন্ন হয় = `frac{8}{3\times56}` g `H_2` |
| 16.8 g Fe থেকে উৎপন্ন হয় = `frac{8}{3\times56}\times16.8` g = 0.8 g `H_2` |
ஃ 16.8 g লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে 0.8 g হাইড্রোজেন উৎপন্ন হবে।
| B. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলি (LA) : [প্রতিটি প্রশ্নের মান-3] |
1. 20 g করে (i) `KClO_3` ও (ii) `CaCO_3` তীব্রভাবে উত্তপ্ত করলে প্রত্যেক ক্ষেত্রে কতটা ওজনের হ্রাস ঘটবে ?
⇒ (i) `2KClO_3`⟶ `2KCl + 3O_2`
`245 g` `96 g`
| 245 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = 96 g |
| 1 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = `frac{96}{245}` g |
| 20 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = `frac{96}{245}\times20` = 7.8 g |
(ii) `CaCO_3` ⟶ `CaO + CO_2`
100 g 56 g
| 100 g `CaCO_3` থেকে উৎপন্ন `CO_2` = 44 g |
| 1 g `CaCO_3` থেকে উৎপন্ন `CO_2` =`frac{44}{100}` g |
| 20 g `CaCO_3` থেকে উৎপন্ন `CO_2` =`frac{44}{100}\times20` = 8.8 g |
ஃ ওজনের হ্রাসের পরিমাণ = 8.8 g
2. 40 g `KClO_3` -কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ `O_2` পাওয়া যায়, সেই পরিমাণ `O_2` পেতে হলে পৃথকভাবে (i) কতখানি পটাশিয়াম নাইট্রেট ও (ii) কতখানি HgO -কে উত্তপ্ত করতে হবে ?
⇒ `2KClO_3` ⟶ `2KCl + 3O_2`
`245 g` `96 g`
| 245 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = 96 g |
| 1 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = `frac{96}{245}` g |
| 40 g `KClO_3` থেকে উৎপন্ন `O_2` = `frac{96}{245}\times40` = 15.6 g |
| 32 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KNO_3` = 202 g |
| 1 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KNO_3` =`frac{202}{32}` g |
| 15.6 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KNO_3` =`frac{202}{32}\times15.6` = 98.475 g |
| 32 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় HgO = 432 g |
| 1 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় HgO =`frac{432}{32}` g |
| 15.6 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় HgO =`frac{432}{32}\times15.6` = 210.6 g |
3. 60 g `O_2` প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন হবে ?
⇒ `2KClO_3` ⟶ `2KCl + 3O_2`
`245 g` `96 g`
| 96 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KClO_3` = 245 g |
| 1 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KClO_3` = `frac{245}{96}` g |
| 60 g `O_2` উৎপন্ন করতে প্রয়োজনীয় `KClO_3` = `frac{245}{96}\times60` = 153.125 g |
| 80 g বিশুদ্ধ `KClO_3` উপস্থিত 100 g অবিশুদ্ধ `KClO_3`-তে |
| 1 g বিশুদ্ধ `KClO_3` উপস্থিত =`frac{100}{80}` g অবিশুদ্ধ `KClO_3`-তে |
| 153.125 g বিশুদ্ধ `KClO_3` উপস্থিত =`frac{100}{80}\times153.125` = 191.4 g অবিশুদ্ধ `KClO_3`-তে |
4. পর্যাপ্ত পরিমাণ শুষ্ক কলিচুনের সঙ্গে 10.7 g `NH_4Cl` -এর বিক্রিয়ায় কী পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে ?
⇒ `2NH_4Cl + Ca(OH)_2` ⟶ `CaCl_2 + 2NH_3 + 2H_2O`
`2(14+4+35.5) = 107` g `2(14+3) = 17` g
| 107 g `NH_4Cl` থেকে উৎপন্ন `NH_3` = 17 g |
| 1 g `NH_4Cl` থেকে উৎপন্ন `NH_3` =`frac{17}{107}` g |
| 10.7 g `NH_4Cl` থেকে উৎপন্ন `NH_3` =`frac{17}{107}\times10.7` = 1.7 g |
ஃ শুষ্ক কলিচুনের সঙ্গে 10.7 g `NH_4Cl` -এর বিক্রিয়ায় 1.7 g অ্যামোনিয়া উৎপন্ন হবে।![অনুশীলনীর সমাধান-রাসায়নিক-গণনা-[প্রান্তিক প্রকাশণী]-মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ Solutions to the exercise (Chemical Calculaations)](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqt8kxeGRjc3ukeBWsPP9F4lidGNwh_D5QfN0APm0DxP8zo7QvmoFXHasrQ8hBSd2VS9Jh8W8wTVPRqJtGJguuTcJH9RwJrO1qg3nCM3LXsgIDviUK7v66T-utMRV0kbci-PfF4N7nFL9HKDXaC2h-13hJH9FLSH0_UnP-SWj8202j4TrVl0E51fOdDA/w560-h161/chemical-calculation-2.png)
5. 12.7 g কপারের সঙ্গে গাঢ় `H_2SO_4` এর বিক্রিয়ায় কত গ্রাম `SO_2` উৎপন্ন হবে ?
⇒ `Cu + 2H_2SO_4` ⟶ `CuSO_4 +SO_2 + 2H_2O `
`56 g` `(32+16\times2) = 64 g`
| 56 g Cu থেকে উৎপন্ন `SO_2` = 64 g |
| 1 g Cu থেকে উৎপন্ন `SO_2` = `frac{64}{56}` g |
| 12.7 g Cu থেকে উৎপন্ন `SO_2` = `frac{64}{56}\times12.7` = 14.5 g |
ஃ 12.7 g কপারের সঙ্গে গাঢ় `H_2SO_4` এর বিক্রিয়ায় 14.5 g `SO_2` উৎপন্ন হবে।
6. 12.8 g অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কত গ্রাম `N_2` উৎপন্ন হবে ?
⇒ `2NH_4NO_3` ⟶ `O_2 + 4H_2O + 2N_2`
`2(14+4+14+16\times3)` `2(14\times2)`
`160 g` `56 g`
| 160 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = 56 g |
| 1 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = `frac{56}{160}` g |
| 12.8 g `2NH_4NO_3` থেকে উৎপন্ন `N_2` = `frac{56}{160}\times12.8` = 4.48 g |
ஃ 12.8 g অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে 4.48 g `N_2` উৎপন্ন হবে।
7. কত গ্রাম চুনাপাথরের তাপ বিয়োজনে 16.8 g চুন উৎপন্ন হবে ?
⇒ `CaCO_3` ⟶ `CaO + CO_2`
100 g 56 g
| 56 g চুন উৎপন্ন করতে প্রয়োজনীয় চুনাপাথর =100 g |
| 1 g চুন উৎপন্ন করতে প্রয়োজনীয় চুনাপাথর =`frac{100}{56}` g |
| 16.8 g চুন উৎপন্ন করতে প্রয়োজনীয় চুনাপাথর =`frac{100}{56}\times16.8` = 30 g |
| Topic | Link |
|---|---|
| অনুশীলনীর সমাধান-রাসায়নিক-গণনা-[প্রান্তিক-প্রকাশণী]-মাধ্যমিক | Click Here |
| মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন চলতড়িৎ | Click Here |
| অনুশীলনীর সমাধান-চলতড়িৎ--[ছায়া-প্রকাশণী]-মাধ্যমিক | Click Here |
| অনুশীলনীর সমাধান-চলতড়িৎ-[প্রান্তিক-প্রকাশণী]-মাধ্যমিক | Click Here |
| অনুশীলনীর সমাধান-চলতড়িৎ-[সাঁতরা-প্রকাশণী]-মাধ্যমিক | Click Here |

![অনুশীলনীর সমাধান-রাসায়নিক-গণনা-[প্রান্তিক প্রকাশণী]-মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ Solutions to the exercise (Chemical Calculaations)](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv-9QwC0wvi2Ztt017X56dOly_70vYpdeoyrygREUSQruwDmHh4tE0qMv4W2BMel4C1RROD6xRi9IQ5WNKNjDCiRnbU2ZJCvA4ma2OgKMys1zUSbSVzRgHGl1kgOW21Uv4hwbKLaTTtUWYbgsmzoq-0ec4cElgv6jZrXQ6XUURnDnrm-8p20mA3RBEKQ/w640-h362/Chemical-calculations-1.png)
![অনুশীলনীর সমাধান-রাসায়নিক-গণনা-[প্রান্তিক প্রকাশণী]-মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ Solutions to the exercise (Chemical Calculaations)](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZnnFaCSc45RfVBkcxGN4gRPpD5KEoEq0uJJWJDJ-cQsm7z2ku0COkeM9kYjQM7svjkr5WnXK39S-KXMexcpR5OqyPoGDL2GnddmfOH1t-lVgYckf4y0jJe7SBZH8cZ63eWlh81oC3EyglN3DBMNhGgYrZ7Rbca8rOBY_Dv99K_n-AgOEoyw2M8I96cg/w640-h362/chemical-calculation.png)