Madhyamik suggestion 2023//গ্যাসের আচরণ

মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2023। Madhyamik Physical Science Suggestion 2023 ।West Bengal Class 10th Physical Science Suggestion 2023।

Madhyamik Physical Science Suggestion 2022। মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023।পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 --গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়)-এর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 --গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়)-এর প্রশ্ন-উত্তর গুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2023 সালের (West Bengal Madhyamik Physical Science Examination 2023) জন্য খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 খুঁজছে, তারা নিচে দেওয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 (Madhyamik Physical Science Suggestion 2023)-- প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2023 সালের (West Bengal Madhyamik Physical Science 2023) পরীক্ষাতে এই প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2023 (Madhyamik Physical Science Suggestion 2023) গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের গ্যাসের আচরণ (Behaviour of gases)  অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q), 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A), 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) ও দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
TopicM.C.QV.S.AS.AL.ATOTAL MARKS
গ্যাসের আচরণ1 X 1= 1 1 X 2 = 2 2 X 1= 2 3 X 1 = 3        8

Madhyamik suggestion 2023//Physical Science//গ্যাসের আচরণ Download

Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন।

গ্যাসের আচরণ (অধ্যায়-2) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন-গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1)
1. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর।

1) বয়েলের সূত্র অনুযায়ী লেখচিত্র কোনটি ?

a) b)c) d) 

⇒ 

a) 

2) 11.2 লিটার কোনাে আদর্শ গ্যাসের জন্য STP তে PV-এর মান কত? 

(a) 2RT (b) RT (c) 0.5RT (d) 11.2RT 

⇒ (c) 0.5RT

3) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক

a) P ∝ d b) P ∝ `d^2`  c) P ∝ `\frac1d` d) P ∝`\frac1{d^2}`

⇒ a) P ∝ d

4) 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত---(a) 30℃  (b) 17℃ (c) 0℃ (d) 27℃

⇒ (a) 30℃

5) একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 ; নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ? (a) ৪ (b) 16 (c) 32 (d) 64।

⇒ (d) 64 [∵ M = 2D = 2`times`32 = 64]

6) গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলির গতিবেগ—(a) বাড়বে (b) কমবে (c) অপরিবর্তিত থাকবে (d) প্রথমে বাড়বে, পরে কমবে।

⇒ (a) বাড়বে

7) নীচের কোনটি চাপের SI একক? (a) N `m^2` (b) N `m^-2` (c) N m (d) N।

⇒ (b) N `m^-2`

8) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে - 

(a) দ্বিগুণ (b) অর্ধেক (c) চারগুণ (d) কোনােটিই নয় 

⇒ (b) অর্ধেক [ ஃ চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক]

9) 4 mol হাইড্রোজেন গ্যাসের ভর হল

a) 8 g b) 10 g c) 20 g d) 15 g

⇒ a) 8 g

10) চার্লস সূত্রের V-t লেখচিত্র, তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায় (°C এককে) ছেদ করে ?

a) 0  b) 273 c) -273 d) -136.5

⇒c) -273

11) P চাপ ও T তাপমাত্রায় V আয়তন He গ্যাসে অণুর সংখ্যা n টি হলে একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তন `O_2` গ্যাসে অণুর সংখ্যা হবে

a) n টি b) 3 n টি c) `\frac n2` টি  d) 9 n টি

⇒ b) 3 n টি

12) কোন্‌ স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় ?

a) সেলসিয়াস স্কেল b) ফারেনহাইট স্কেল c) পরম স্কেল d) A,B ও C তিনটিই

⇒c) পরম স্কেল

13) PV = nRT সমীকরণে কোন্ রাশিটি স্থির ? 

a) P   b) V   c) T   d) R 

⇒ d) R 

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) শূন্যস্থান পূরণ করো প্রশ্নোত্তর : (মান – 1)

শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :

1. V ∝ T, এটি ________সূত্রের গাণিতিক রূপ।

⇒ চার্লসের

2. বয়েলের পরীক্ষার প্রয়ােজনীয় পাম্প নির্মাণ করেন বিজ্ঞানী________।

⇒ রবার্ট হুক

3. যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লােপ পায় তাকে________ উষ্ণতা বলে।

⇒ পরম শূন্য উষ্ণতা

4.গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার________। 

 ⇒ সমানুপাতিক

5. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের উপর চাপ দ্বিগুণ করলে আয়তন________।

 ⇒ অর্ধেক হবে 

6. একই চাপ ও একই তাপমাত্রায় সমআয়তন সকল গ্যাসের সমসংখ্যক________ থাকে।

  ⇒ অণু

7.________উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। 

  ⇒ [পরম শূন্য বা -273°C]

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) সত্য / মিথ্যা নিরূপণ করাে (মান – 1)

1. অ্যাভােগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। [মিথ্যা]

2. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনাে আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান।[সত্য]

3. একই উষ্ণতা ও চাপে সমআয়তন `CO_2` ও `N_2` গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। [মিথ্যা]

4.খুব উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতাে আচরণ করে। [সত্য] 

5. গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। [মিথ্যা]

6. PV =  nRT সমীকরণটিকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। [সত্য]

7. শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু লঘু। [সত্য]

8. সর্বপ্রথম অণুর কল্পনা করেন বার্জেলিয়াস। [মিথ্যা]

9. উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। [সত্য]

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান – 1)
1. বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কী কী ?
 ⇒ বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো 1) গ্যাসের উষ্ণতা এবং 2) গ্যাসের ভর।

2. চালর্সের সূত্রে ধ্রুবক  কী কী ?

 ⇒ এই সূত্রে ধ্রুবক দুটি হলো 1) গ্যাসের চাপ এবং 2) গ্যাসের ভর।

3. STP-তে কত গ্রাম `N_2` গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমস্ফিয়ার? [N = 14] [Ans. 280g]

 ⇒ 280 g 

Hint: PV = 224 L.atm বা, V = 224 L [ STP তে P = 1 atm]

n =  `\frac{224}{22.4}` = 10 mol

`N_2` এর ভর = 10`times`28 = 280 g [ `N_2` আণবিক ভর = 28]

4. গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কী পরিবর্তন হয়?

 ⇒ গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগ বৃদ্ধি পায়।

5. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখাে।

 ⇒ বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের  চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 

6. স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যােগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে ?

 ⇒ গ্যাসের চাপ বৃদ্ধি পাবে।

7. PV = WRT/ M সমীকরণটিতে M-এর একক কী? (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)

 ⇒ g/mol

8. বয়েলের সূত্রানুসারে P বনাম V লেখচিত্রের প্রকৃতি কেমন হবে ?

 ⇒ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V কে X অক্ষ বরাবর এবং চাপ P কে Y অক্ষ বরাবর বসিয়ে লেখচিত্র অঙ্কন করলে একটি সমপরাবৃত্ত (rectangular hyperbola) পাওয়া যায়।

9. চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী?

 ⇒   মূলবিন্দুগামী সরলরেখার 

10. ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ?

 ⇒ ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান (-)459.4 ℃। 

11.কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?

 ⇒ খুব উচ্চ উষ্ণতায় খুব নিম্নচাপে কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে।

12.উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেক করলে তার আয়তন কত হবে ?

 ⇒ তার আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে।

13.কোনো নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে সেটির আয়তনের কী পরিবর্তন হবে ?

 ⇒ গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হবে।

14.গ্যাস অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতা সম্পর্ক কী ?

 ⇒ গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতী ।

15.সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক কী?

 ⇒ `J mol^-1 K^-1` বা `erg mol^-1 K^-1`

16.গ্যাসের প্রমাণ চাপের মান কত ?

 ⇒ 1.013`times10^6`  dyn`cm^2`

17.STP -তে গ্যাসীয় পদার্থের গ্রাম-আণবিক আয়তন কত ?

 ⇒ 22.4 লিটার।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়)  সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর (মান – 2)

1) বয়েলের সূত্রটি বিবৃত ও গাণিতিক রুপ লেখো।

বয়েলের সূত্র: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের  চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

গাণিতিক রূপ: মনে করি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V এবং চাপ P ।

ஃবয়েলের সূত্রানুসারে, 

                   V ∝ `\frac1P` [যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির]

              বা V = `\frac KP` [এখানে K হল একটি ধ্রুবক] 

              বা PV = K  

এখন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের `P_1` চাপে আযতন `V_1` এবং `P_2` চাপে আয়তন `V_2` হলে বয়েলের সূত্র অনুযায়ী,

                                `P_1V_1` = `P_2V_2`

2) বেলুন ফোলানোর সময় বেলুনের আয়তন ও চাপ উভয়ই বাড়তে থাকে। এক্ষেত্রে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়?
উত্তর〉স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক-এটি বয়েলের সূত্র। কিন্তু বেলুন ফোলানোর সময় গ্যাসের ভর বাড়তে থাকে অর্থাৎ  নির্দিষ্ট থাকে না তাই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। সুতরাং এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোন প্রশ্নই ওঠে না। 

3) স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক নির্ণয় করো।
উত্তর〉ধরা যাক স্থির উষ্ণতায় m ভর বিশিষ্ট একটি গ্যাসের চাপ P আয়তন V ও ঘনত্ব d ।
বয়েলের সূত্রানুসারে PV = k (ধ্রুবক)  [যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির] 
এখন, ঘনত্ব (d) = `\frac mV`
ஃ PV = k বা,  P `\times` `\frac md` = k   বা   `\frac Pd` = `\frac km`
ஃ `\frac Pd` =  ধ্রুবক বা P  ∝ d
সুতরাং স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব গ্যাসটির  চাপের সঙ্গে সমানুপাতিক।

4) চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো।
উত্তর〉চার্লসের সূত্রঃ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1℃ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0℃ উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার `\frac1{273}` অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
ব্যাখ্যাঃ মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0℃ উষ্ণতায় আয়তন `V_0` এবং t℃ উষ্ণতায় আয়তন `V_t`, চার্লসের সূত্র অনুযায়ী---
 1℃ উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি = `\frac{V_0}{273}`
 t℃ উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি = `\frac{V_0t}{273}`
 ஃ t℃ উষ্ণতায় গ্যাসের আয়তন (`V_t`) = `V_0+\frac{V_0t}{273}`
                                   বা `V_t` = `V_0` `\left(1+\frac t{273}\right)`
এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ।
গ্যাসের উষ্ণতা t℃  কমলে যদি গ্যাসের আয়তন `V_-t` হয় তবে
                          `V_-t` = `V_0` `\left(1-\frac t{273}\right)`


5) বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ কেন করা হয় ?
উত্তর〉গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভরশীল। গ্যাসের ভরের পরিবর্তন ঘটলে গ্যাসের আয়তন ও চাপের পরিবর্তন হয়। এজন্য বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয়।

6) চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায় ?
উত্তর〉মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0℃উষ্ণতায় আয়তন `V_0` এবং t℃ উষ্ণতায় আয়তন `V_t`
ஃ চার্লসের সূত্র অনুযায়ী,  `V_t` = `V_0` `\left(1+\frac t{273}\right)`
এখন t = -273 ℃  হলে,  
   `V_-273`= `V_0` `\left(1+\frac{-273}{273}\right)` = 0
অর্থাৎ -273℃উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের যে-কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এইজন্য -273 ℃ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।

7) পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো ? এর মান কত ?
উত্তর〉পরম শূন্য উষ্ণতা: চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়।
≻পরমশূন্য উষ্ণতার মান (-273 ℃ )। সঠিকভাবে পরিমাপ করলে পরমশূন্য উষ্ণতার মান (-273.15 ℃ ) পাওয়া যায়।

8) উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি বেশি মৌলিক ও কেন?
উত্তর〉 উষ্ণতার কেলভিন স্কেল বেশি মৌলিক। কারণ, সেলসিয়াস স্কেলের শূন্য মান একটি পদার্থের ভৌত অবস্থার (বিশুদ্ধ বরফের গলনাঙ্ক বা বিশুদ্ধ জলের হিমাঙ্ক) উপর নির্ভরশীল। কিন্তু কেলভিন স্কেলের শূন্য মানটি হলাে মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা। এই মানটি কোনাে পদার্থের প্রকৃতি, ভর, চাপ, আয়তনের বা অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভরশীল নয়। তাই এটি বেশি মৌলিক।

9) উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপটি লেখ ।
অথবা, দেখাও যে স্থির চাপে কোন্‌ গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়।
 উত্তর〉মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0℃উষ্ণতায় আয়তন `V_0` এবং t℃ উষ্ণতায় আয়তন `V_t`
ஃ চার্লসের সূত্র অনুযায়ী,  `V_t` = `V_0` `\left(1+\frac t{273}\right)`
                                         =  `V_0` `(\frac{t+273}{273})`    
                                        = `\frac{V_0T}{273}` [ T = t + 273 ]
0℃ উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন `V_0` নির্দিষ্ট হয়।
অতএব, `\frac{V_0}{273}` = ধ্রুবক।
অতএব V = ধ্রুবক X T  বা V∝ T  
অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক হয়। 
এটি হলো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র।

10) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর〉আদর্শ গ্যাস : যেসব গ্যাস সকল চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলা হয়।
উদাহরণ: বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।
বাস্তব গ্যাস : যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলা হয়। উদাহরণ: `O_2`,`H_2`,`CO_2`,`N_2` ইত্যাদি।

11) অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো।
 উত্তর〉অ্যাভোগাড্রো সূত্রঃএকই চাপ উষ্ণতায় সমআয়তনবিশিষ্ট সমস্ত গ্যাসই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু থাকে।
                                                অথবা,
স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক।

ব্যাখ্যাঃস্থির চাপ ও উষ্ণতায় n মোল কোন গ্যাসের আয়তন V হলে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে,
  V ∝   n বা V = Kn, যেখানে K = ধ্রুবক। K-এর মান গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে।

12) শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু হালকা কেন?
উত্তর〉শুষ্ক বায়ুর প্রধান উপাদান `O_2` এবং `N_2` । কিন্তু আর্দ্র বায়ুর প্রধান উপাদান `O_2`,`N_2` এবং জলীয় বাষ্প।
`O_2` আণবিক ভর = (16`times`2) = 32 ஃ `O_2`বাষ্প ঘনত্ব = 32/2 = 16
`N_2`আণবিক ভর = (14`times`2) = 28 ஃ`N_2`বাষ্প ঘনত্ব = 28/2 = 14
জলীয় বাষ্পের আণবিক ভর = (2`times`1+16) = 18 ஃ জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব = 18/2 =9
`O_2`এবং `N_2` অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম। সুতরাং সমআয়তনের জলীয়বাষ্প, `O_2`এবং `N_2` অপেক্ষা হালকা। তাই শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু হালকা।

13) আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোন গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়?
অথবা PV = nRT  সমীকরণ থেকে কোন গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করবে।
উত্তর〉আমরা জানি, n মোল কোনো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটিকে হল,
                                      PV = nRT--------(1) 
যেখানে, P = গ্যাসের চাপ, V = গ্যাসের আয়তন, T = গ্যাসের উষ্ণতা।
এখন গ্যাসের ভর = W g ও মোলার ভর = M g `mol^-1` হলে মোল সংখ্যা n = `\frac WM`
ஃ 1 নং সমীকরণ থেকে পাই------
                  PV = `\frac WM`RT
              বা PM = `\frac WV`RT
              বা M = `\frac{WRT}{PV}` 

14) আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোন গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর〉 আমরা জানি, n মোল কোনো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটিকে হল, 
                                     PV = nRT-------(1) 
যেখানে, P = গ্যাসের চাপ, V = গ্যাসের আয়তন, T = গ্যাসের উষ্ণতা।
এখন গ্যাসের ভর = W g ও মোলার ভর = M g `mol^-1` হলে মোল সংখ্যা n = `\frac WM`
ஃ 1 নং সমীকরণ থেকে পাই------
                  PV = `\frac WM`RT
              বা PM = `\frac WV`RT
              বা PM = dRT   [∵ ঘনত্ব d = `\frac WV`]
              বা d = `\frac{PM}{RT}` 

15) মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কি বোঝো? 'R' কে সর্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয়?
উত্তর〉মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবকঃ 1 মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল এর সঙ্গে কেলভিন স্কেলে উষ্ণতার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এই ধ্রুবকে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।
≻ 1 গ্রাম অণু পরিমান সকল আদর্শ গ্যাসের ক্ষেত্রে R এর মান সমান হয়। এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না। তাই R-কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।

16) গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করাে।

উত্তর〉বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের  চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ‌স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর চাপ বাড়ালে তার আয়তন কমে এবং চাপ কমলে তার আয়তন বাড়ে। তবে গ্যাসটির উষ্ণতা সংকট উষ্ণতা নিচে থাকলে চাপ খুব বাড়ালে গ্যাসকে তরলে পরিণত হয়।


17) আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস গুলির বিচ্যুতির কারণ গুলি লেখ।
উত্তর〉আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস গুলির বিচ্যুতির কারণ গুলি হল--

1) বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তনঃ গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাস অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তবে বাস্তব গ্যাসের অণুগুলি আকারে অত্যন্ত ক্ষুদ্র হলেও প্রতিটি অণুর একটি সসীম আয়তন আছে। তাই গ্যাস অণুগুলির মোট আয়তনকে পাত্রের আয়তনের তুলনায় উপেক্ষা করা যায় না। 

2) অণুগুলির আন্তঃরাণবিক আকর্ষণ বলঃ গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তবে বাস্তব গ্যাসের অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের জন্য বাস্তব গ্যাসের দ্বারা পাত্রের দেওয়ালের উপর প্রযুক্ত চাপের মান কিছুটা কম হয়।

⇒ গ্যাসের ব্যাপন কাকে বলে? 

 উত্তর〉গ্যাসের ব্যাপনঃ যে ধর্মের জন্য বাইরের কোন সাহায্য ছাড়া দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব ও আণবিক গুরুত্ব নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে মিশে সমসত্ত্ব‌ গ্যাস মিশ্রণ তৈরি করে তাকে গ্যাসের ব্যাপন বলে।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর (মান – 3)

1) বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
উত্তর〉মনেকরি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ = P আয়তন = V ও পরম উষ্ণতা = T
বয়েলের সূত্র অনুযায়ী, V ∝ `\frac1P` [যখন T স্থির থাকে ]
চার্লসের সূত্র অনুযায়ী, V∝ T যখন P স্থির থাকে।
ஃযৌগিক ভােদের সূত্র অনুযায়ী,
    V ∝  `\frac PV` যখন P ও V উভয়ই পরিবর্তিত হয়।
বা V = K `\frac PV` এখানে K হল একটি সমানুপাতিক ধ্রুবক।
বা `\frac {PV}T` = K --------(1)
বা PV = KT--------------------(2)
নির্দিষ্ট ভরের কোন গ্যাসের `T_1` পরম উষ্ণতা চাপ `P_1` আয়তন `V_1` এবং `T_2` পরম উষ্ণতা চাপ `P_2` আয়তন `V_2` হলে 1 নং সমীকরণ অনুযায়ী
`\frac{P_1V_1}{T_1}` = K  আবার `\frac{P_2V_2}{T_2}` = K 

ஃ `\frac{P_1V_1}{T_1}` = `\frac{P_2V_2}{T_2}`

2) বয়েল, চার্লস ও আভােগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা কর।
অথবা, n গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অবস্থান সমীকরণ PV= nRT প্রতিষ্ঠা কর।
উত্তর〉মনেকরি T উষ্ণতায় এবং P চাপে n মোল কোন গ্যাসের আয়তন = V।
বয়েলের সূত্র অনুযায়ী, V ∝ `\frac1P` [যখন n ও T স্থির ]
চার্লসের সূত্র অনুযায়ী, V∝ T [যখন n ও P স্থির]
এবং আভােগাড্রো সূত্র অনুযায়ী, V∝ n [যখন P ও T স্থির] 
ஃযৌগিক ভােদের সূত্র অনুযায়ী,
    V ∝  `\frac{nT}P` যখন P,T ও n সকলেই পরিবর্তিত হয়।
বা V = R `\frac{nT}P`  [R = ধ্রুবক]
বা PV = nRT --------(1)
(1) নং সমীকরণটিকে আদর্শ গ্যাস সমীকরণ বলে।

3) গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলি উল্লেখ করো।
উত্তর〉গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলি হল----
১) প্রত্যেকটি গ্যাস অসংখ্য অণু দিয়ে গঠিত। একই গ্যাসের অনুগুলি একই রকম।
২) গ্যাসের অনুগুলির নিরেট গোলাকার ও স্থিতিস্থাপক হয়।
৩) গ্যাসের অনুগুলির সর্বদা গতিশীল অবস্থায় থাকে। এই গতি অবিরাম অনিয়মিত বিশৃঙ্খলা এবং সম্পূর্ণ এলোমেলো।
8) গ্যাস অনুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য।
৫) গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না।
৬) গ্যাসের অনুগুলির স্থিতিস্থাপক হওয়ার ফলে ধাক্কা সত্ত্বেও অনুগুলির মোট ভরবেগ ও গতিশক্তি কোন পরিবর্তন হয় না।
৭) গ্যাসের অনুগুলির কোন স্থিতিশক্তি নেই ।এদের সম্পূর্ণ শক্তি গতিশক্তি।
৮) গ্যাস অনুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। 

4) একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = KT সম্পর্কটি প্রতিষ্ঠিত করাে। [K = একটি ধ্রুবক, P, V, T চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে।] 

উত্তর〉মনেকরি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ = P আয়তন = V ও পরম উষ্ণতা = T

বয়েলের সূত্র অনুযায়ী, V ∝ `\frac1P` [যখন T স্থির থাকে ]
চার্লসের সূত্র অনুযায়ী, V∝ T যখন P স্থির থাকে।
ஃ যৌগিক ভােদের সূত্র অনুযায়ী,
    V ∝  `\frac PV` যখন P ও V উভয়ই পরিবর্তিত হয়।
বা V = K `\frac PV` এখানে K হল একটি সমানুপাতিক ধ্রুবক।
বা `\frac {PV}T` = K 
বা PV = KT

5) 0°C উষ্ণতায় কােনাে গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? 

উত্তর〉গ্যাসের প্রাথমিক উষ্ণতা (`T_1`) = 0 + 273 = 273  

গ্যাসের প্রাথমিক চাপ (`P_1`) = P ও প্রাথমিক আয়তন (`V_1`) = V হলে

গ্যাসের অন্তিম চাপ (`P_2`) = 2P এবং অন্তিম আয়তন (`V_2`) =  2V

গ্যাসের অন্তিম উষ্ণতা =`T_2` (ধরি)

চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অনুযায়ী, `\frac{P_1V_1}{T_1}=\frac{P_2V_2}{T_2}`

বা, `P_1V_1T_2` = `P_2V_2T_1`

বা, `T_2=\frac{P_2V_2T_1}{P_1V_1}`

বা, `T_2=\frac{2P\times2V\times273}{P\times V}`

বা, `T_2` = 4`times`273 = 1092 K

ஃ গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা = (1092-273)°C = 819°C

6) গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব আলােচনা করাে।

⇒ গ্যাসের অণুগুলির বেগের ওপর উষ্ণতার প্রভাবঃ গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। ‌ তাই কোন আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলির বেগ বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসের সঙ্গে হ্রাসের পায়।

গ্যাসের অণুগুলির চাপের ওপর উষ্ণতার প্রভাবঃ উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অনুগুলির বেগ বৃদ্ধি পায়। ফলে পাত্রের দেওয়ালে সঙ্গে সংঘর্ষের হার বেড়ে যায় এবং সংঘর্ষের ফলে পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান বেড়ে যায়। তাই উষ্ণতা বাড়লে গ্যাসের চাপ বেড়ে যায়।

7) স্থির চাপে কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ? [Ans, 3 : 1]

 ⇒গ্যাসের প্রাথমিক উষ্ণতা (`T_1`) = 0 + 273 = 273

    অন্তিম উষ্ণতা (`T_2`) = (546+273) K = 819 K

   প্রাথমিক আয়তন =`V_1` ও  অন্তিম আয়তন `V_2`(ধরি)

যেহেতু চাপ স্থির, চার্লসের সূত্র অনুসারে, `\frac{V_1}{T_1}=\frac{V_2}{T_2}`

বা, `\frac{V_2}{V_1}=\frac{T_2}{T_1}`

বা, `\frac{V_2}{V_1}` = `\frac{819}{273}`= `\frac{3}{1}`

ஃ গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত হল 3:1।

8) 27 °C উষ্ণতায় ও 570 mm পারদস্তম্ভের চাপে 2.2 g কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করাে ।

⇒ গ্যাসের উষ্ণতা, (T) = (27+273)K = 300 K

চাপ, P = 570 mm Hg = (570/760) atm [ஃ 1 atm = 760 mm Hg]

`CO_2` গ্যাসের ভর (W) = 2.2 g

`CO_2` মোলার ভর (M) = 44 g `mol^-1`

ஃ মোল সংখ্যা (n) = `\frac WM` = `\frac2.2{44}`= `\frac1{20}`

গ্যাসের আয়তন = V ধরি

আদর্শ গ্যাস সমীকরণ,   PV = nRT থেকে পাই,

 V = `\frac{nRT}P`

বা, V = `\frac{1\times0.082\times300\times760}{20\times570}`

বা, V = 1.64 L

ஃ 570 mm Hg চাপে ও 300 K উষ্ণতায় 2.2 g `CO_2` গ্যাসের আয়তন 1.64 L।

9) 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ? [Ans. 273K বা 0°C]

 ⇒ গ্যাসের প্রাথমিক উষ্ণতা (`T_1`) = 0 + 273 = 273 K

গ্যাসের প্রাথমিক চাপ (`P_1`) = P ও প্রাথমিক আয়তন (`V_1`) = V হলে

গ্যাসের অন্তিম চাপ (`P_2`) = 2P এবং অন্তিম আয়তন (`V_2`) =  `\frac V2`

গ্যাসের অন্তিম উষ্ণতা =`T_2` (ধরি)  

চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অনুযায়ী, `\frac{P_1V_1}{T_1}=\frac{P_2V_2}{T_2}`

বা, `P_1V_1T_2` = `P_2V_2T_1`

বা, `T_2=\frac{P_2V_2T_1}{P_1V_1}`

বা, `T_2=\frac{2P\times V\times273}{2\times P\times V}`

বা, `T_2` = 273 K 

ஃ গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা = 273 K বা (273-273)°C = 0°C 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion 2023–গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়)– মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই PhysicsinBengali ওয়েবসাইটের পাশে থাকুন।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ।

Tags: দশম শ্রেণী, ভৌত বিজ্ঞান, গ্যাসের আচরণের, M.C.Q প্রশ্নোত্তর, দশম শ্রেণী ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণের, M.C.Q প্রশ্নোত্তর, WBBSE, class 10, physical science, concern about our environment, WBBSE Class 10 Physical Science Concern About Our Environment M.C.Q questions and answers, Madhyamik physical science suggestion 2023, class 10th physical science suggestion 2023, ভৌতবিজ্ঞান,মাধ্যমিক ভৌতবিজ্ঞান,মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023, Behaviour of gases, secondary physics, environment. WBBSE class 10 physical science chapter 2 Behaviour of gases solved exercise| .