মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2023। Madhyamik Physical Science Suggestion 2023 ।West Bengal Class 10th Physical Science Suggestion 2023।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের আলো (Light) অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q), 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A), 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) ও 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
| Topic | M.C.Q | V.S.A | S.A | L.A | Total Number |
|---|---|---|---|---|---|
| পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | 1X2=2 | 1X3=3 | 2X1=2 | 3X1=3 | 10 |
| আয়নীয় ও সমযোজী বন্ধন | 1X2=2 | 1X4=4 | 2X3=6 | 3X1=3 | 15 |
| তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | 1X2=2 | 1X4=4 | 2X1=2 | 3X2=6 | 14 |
Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন।
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ (অধ্যায়-৮) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর
| মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ (অধ্যায়-৮) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 1) |
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1) সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি?
2) মুদ্রা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থান করে?
3) আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে?
4) একটি তরল অধাতুর নাম লেখ।
5) সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের নাম লেখ।
6) পর্যায় সারণির পঞ্চম পর্যায় কয়টি মৌল আছে?
7) একটি তেজস্ক্রিয় মৌলিক গ্যাসের নাম লেখ।
8) সবচেয়ে হালকা ধাতুর নাম লেখ।
9) কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়?
10) নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত?
11) হ্যালোজেন মৌল গুলির মধ্যে সবচেয়ে বিজারক ধর্মীয় কোনটি?
আয়নীয় ও সমযোজী বন্ধন
1) একটি সমযোজী যৌগের নাম লেখ যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী।
2) একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখ।
3) কোন্ রাসায়নিক বন্ধন এর নির্দিষ্ট অভিমুখ আছে?
4) সমযোজী দ্বিবন্ধন যুক্ত একটি যৌগের সংকেত লেখ।
5) সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি মৌলিক অনুর নাম লেখ।
6) সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি যৌগের নাম লেখ।
7) একটি সমযোজী পদার্থের নাম লেখ যা তড়িৎ পরিবহন করতে পারে।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
1) অ্যানোড মাডে কোন্ কোন্ ধাতু থাকে?
2) তড়িৎবিশ্লেষণে (AC/DC) ব্যবহার করা হয়। (টিক চিহ্ন দাও)
3) পারদ তড়িৎবিশ্লেষ্য পদার্থ (সত্য বা মিথ্যা লেখ)।
4) তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
5) একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখ।
6) অ্যালুমিনিয়াম নিষ্কাশনর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহার করা হয়?
7) একটি যৌগের সংকেত লেখ যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী ।
8) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
9) জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?
10) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
| মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ (অধ্যায়-৮) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 2) |
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1) A ও B-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 ও 20। পর্যায় সারণিতে এদের অবস্থান উল্লেখ করো। এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি?
2) A মৌল ধাতু। B ও C উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। AB ও BC কি ধরনের যৌগ? কারণ উল্লেখ করো।
3) কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝ? কোন পর্যায়ের বামদিক থেকে ডানদিকে গেলে এর কিরূপ পরিবর্তন হয়?
4) A ও B মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 ও 17। A ও B রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে, ব্যাখ্যা দাও।
5) `Na` ও `Na^+` এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন?
6) `K^+` আয়ন অপেক্ষা `Ca^(2+)` আয়নের ব্যাসার্ধ কম হয় কেন?
7) পর্যায় সারণির কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থার মৌল পাওয়া যায়? মৌল গুলি কী কী?
8) নিষ্ক্রিয় মৌল গুলির রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন?
9) দুটি বর ধাতুর নাম এবং পর্যায় সারণিতে এদের অবস্থান লেখ।
আয়নীয় ও সমযোজী বন্ধন
1) NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেনজিন দ্রবীভূত হয় না কেন?
2) খাবার লবণ, চিনি ---- এই দুটির ভৌত ধর্মের পার্থক্য নিরূপণ করো-- জলে দ্রাব্যতা ও গলনাঙ্ক এর ভিত্তিতে।
3) হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন?
4) তামার উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় এবং তার সংকেত লেখ।
5) সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ও কম হয় কেন?
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
1) গলিত NaCl-এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া লেখ।
2) তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ও অ্যানোড জারণ বিক্রিয়া ঘটে উক্তিটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
3) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও ধাতব পরিবাহীর মধ্যে দুটি পার্থক্য লেখ।
4) প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।
5) গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেন?
6) “তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ বিক্রিয়া” – ব্যাখা করো।
7) তড়িৎ বিশ্লেষণে পরিবর্তি প্রবাহ ব্যবহার করা হয় না কেন?
| মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ (অধ্যায়-৮) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 3) |
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1) ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F কে তাদের জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
2) পর্যায়সারণির পর্যায় ও শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন?
3) আধুনিক পর্যায় সূত্রটি লেখ। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয়?
4) A, B, C মৌল গুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10 । C একটি নিষ্ক্রিয় মৌল ।
(i) কোন্ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি?
(ii) কোন মৌলটির পারমাণবিক আকার সবচেয়ে কম?
(iii) A, B, C মৌল তিনটি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
5) মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝ? একটি উদাহরণ সহ লেখ। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
6) পর্যায়সারণি সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি লেখো।
আয়নীয় ও সমযোজী বন্ধন
1) সমযোজী ও তড়িৎযোজী যৌগের তিনটি পার্থক্য লেখ।
2) A, B ও C তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z-2, Z, Z+1। এদের মধ্যে B নিষ্ক্রিয় গ্যাস। A এবং C কি ধরনের যৌগ গঠন করবে এবং যৌগের সংকেত কি হবে তা ইলেকট্রনীয় মতবাদ এর সাহায্যে দেখাও।
3) A ও B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17। A ও B রাসায়নিকভবে সংযুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
4) A ও B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17। মৌল দুটির যোজ্যতা কত? মৌল দুটি যুক্ত হয়ে যে যৌগ তৈরি করবে তার সংকেত কি? উৎপন্ন যৌগের গলনাঙ্ক বেশি না কম?
5) A মৌল একটি ধাতু। মৌল B এবং C উচ্চ তড়িৎ ঋণাত্মক। AB এবং BC যৌগের কোনটির তড়িৎযোজী এবং সমযোজী হওয়ার সম্ভাবনা? কারণ দেখাও।
6) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?
7) একটি উদাহরণ দিয়ে দেখাও যে, আয়নীয় যৌগের আয়নগুলি অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে।
8) সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখা করো।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
1) Cu তড়িৎদ্বার এর সাহায্যে `CuSO_4` এর জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে কী কী পরিবর্তন দেখা যায়? ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া লেখ।
2) জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য লঘু অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? এর ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখ। উৎপন্ন গ্যাস গুলির আয়তনের অনুপাত কত?
3) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ও অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পাওয়া যায়? সংশ্লিষ্ট বিক্রিয়া গুলি লেখ।
4) প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তুঁতের জলিয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? প্লাটিনাম তড়িৎদ্বার এর পরিবর্তে এক্ষেত্রে Cu তড়িৎদ্বার ব্যবহার করলে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে।
5) তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য গুলি লেখ। তড়িৎ লেপনের শর্ত গুলি কি?
6) কীসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।
7) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অ্যানোড ম্যাড কী?

