দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা MCQ প্রশ্নোত্তর
WBBSE class x physical science chemical calculations MCQ questions and answers
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা অধ্যায় ভিত্তিক M.C.Q প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এবার পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষায় এই topic টি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ।WBBSE Class 10 Physical Science chapter 3 chemical Calculations MCQ questions and answers.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের রাসায়নিক গণনা (Chemical Calculations) অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q) ও 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) আসবে ।
নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী এই অধ্যায় থেকে পরীক্ষায় 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A) ও 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) প্রশ্ন আসবে না।
রাসায়নিক গণনা (Chemical Calculations)
A) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q) :
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি ঠিক সেটি লেখ :
1) যে কোন রাসায়নিক বিক্রিয়ার পর ভর ও শক্তির মোট পরিমাণ-
a) বৃদ্ধি পায় b) হ্রাস পায় c) অপরিবর্তনীয় d) কোনোটিই নয়
Ans: c) অপরিবর্তনীয়
Reason: ভর ও শক্তির সংরক্ষণ সূত্র
2) ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হল-
a) `E=m.c^2` b) E =1/2 `mv^2` c) F = m.a d) W= F.S
Ans: a) `E=m.c^2`
Reason: আইনস্টাইনের সূত্র
3) 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়ােজন ?
(a) ৪ g (b) 16 g (c) 32 g (d) 24 g
⇒ (d) 24 g
| Hint: | |
|---|---|
| `4\times27` g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে প্রয়োজন | = `3\times16\times2` g `O_2` |
| 1 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে প্রয়োজন | = `frac{3\times16\times2}{4\times27}` g `O_2` |
| 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে প্রয়োজন | = `frac{3\times16\times2\times27}{4\times27}` = 24 g `O_2` |
4. গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর এর মধ্যে সম্পর্ক হল --
(a) M= 2D (b) D=2M (c) M=2D/d (d) D=2M/d
Ans: (a) M = 2D
Reason: কোন গ্যাসের আণবিক ভর (M) = 2 × বাষ্প ঘনত্ব (D)
5) 100 g CaCO3-কে তাপে বিযােজিত করলে উৎপন্ন ক্যালশিয়াম অক্সাইডের পরিমাণ--
(a) 56 g (b) 44 g (c) 112 g (d) 100 g
Ans: (a) 56 g
Hint: `CaCO_3` = `CaO` + `CO_2`
[40+12+(16x3)] [40+16]
100 g 56 g
6) STP-তে 1 লিটার H2 গ্যাসের ওজন হল --
(a) 0.089 kg (b) 0.089 g (c) 0.89 g (d) 0.098 kg
Ans: (b) 0.089 g
Reason: STP-তে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 g/L
7) STP-তে 2 মােল অক্সিজেনের আয়তন --
(a) 44.8 লিটার (b) 22.4 লিটার (c) 11.2 লিটার (d) 44.8 মিলি।
Ans: (a) 44.8 লিটার
Reason: STP-তে 2 মােল অক্সিজেনের আয়তন = 2 x 22.4 L = 44.8 L
8) CH4-এর আণবিক ওজন 16, বাষ্পঘনত্ব হবে --
(a) 22.4 (b) 8 (c) 16 (d) 32
Ans: (b) 8
Reason: M = 16, D = M/2 = 16/2 = 8
9) কার্বনযুক্ত কোনাে গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?
(a) CO2 (6) C2H4 (c) C2H6 (d) C2H2
Ans: (d) C2H2
Reason: CO2 -এর M = [12 +16 x 2] = 44 , D = 44/2 = 22
C2H4 -এর M = [12 x 2+1 x 4] = 28 , D = 28/2 = 14
C2H6 -এর M = [12x2+1x6] = 30 , D = 30/2 = 15
C2H2-এর M = [12 x 2+1x2] = 26 , D = 26/2 = 13
10) 1 মােল C, 1 মােল O2-র সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2-এর কতগুলি অণু উৎপন্ন হবে ?
(a) 6.022 x `10^{23}` (b) 1.806 x `10^{24}` (c) 6.022 x `10^{22}` (d) 6.022 x `10^{24}`
Ans: (a) 6.022 x `10^{23}`
Reason: C + O2 = CO2
1 mol 1 mol 1 mol = 6.022 x `10^{23}` টি অণু
Reason: KClO3 = [ 39 + 35.5 + 16 x 3 ] = 122.5
Ans: a) 36.132 x `10^{23}`
Reason: 132 গ্রাম CO2 = 132/44 = 3 মােল CO2 [ মােল সংখ্যা n = W/M ]
1 mol CO2 তে অক্সিজেন পরমাণু সংখ্যা = 2 x 6.022 x `10^{23}`
3mol CO2 তে অক্সিজেন পরমাণু সংখ্যা = 3 x 2 x 6.022 x `10^{23}`
= 36.132 x `10^{23}`
Ans: d) 128 g
Reason: 1 মােল অক্সিজেন = 16 x 2 = 32 g
4 মােল অক্সিজেন = 4 x 32 = 128 g
14) STP-তে 1 মােল যে-কোনাে গ্যাসের আয়তন কত ?
Ans: d) 22.4 লিটার
Reason: STP-তে যে কোন গ্যাসের 1 মোল অণুর আয়তন = 22.4 L
a) 5.6 L b) 8.96 L c) 22.4 L d) 44.8 L
Ans: a) 5.6 L
Reason: CH4 + 2 O2 = CO2 + 2 H2O
[ 12 + 1 x 4] 2 x 22.4 L
16 44.8 L
16 g মিথেনের দহন ঘটাতে NTP তে অক্সিজেন গ্যাস প্রয়োজন = 44.8 L
2 g ,, ,, ,, ,, ,, ,, ,, = (44.8 x 2)/16 L
= 5.6 L
16) NTP - তে 11.2 L একটি গ্যাসের ভর 32 g, গ্যাসটির আণবিক ভর -
a) 8 b) 16 c) 32 d) 64
Ans: d) 64
Reason: NTP - তে 11.2 L গ্যাসের ভর = 32 g
NTP - তে 1 L গ্যাসের ভর = 32/11.2 g
NTP - তে 22.4 L গ্যাসের ভর = (32 x 22.4)/11.2 = 64 g
17) মিথেনের আণবিক ওজন 16, নীচের কোন্টি এর বাষ্পঘনত্ব ?
a) 8 b) 16 c) 22.4 d) 32
Ans: a) 8
Reason: M = 16 , D = M/2 = 16/2 = 8
18) গ্যাসীয় পদার্থের আণবিক ওজন গ্যাসটির বাষ্প ঘনত্বের—
a) সমান b) অর্ধেক c) দ্বিগুণ d) প্রায় সমান।
Ans: c) দ্বিগুণ
Reason: M = 2 x D
19) NTP-তে 1 মােল CO-এর আয়তন –
(a) 22.4 L (b) 1 L (c) 11.4 L (d) 44 L
Ans: (a) 22.4 L
Reason: STP-তে যে কোন গ্যাসের 1 মোল অণুর আয়তন = 22.4 L
20) কোনাে গ্যাসের বাষ্প ঘনত্ব D এবং প্রমাণ ঘনত্ব d হলে—
(a) (D = d) (b) (d <D) (C) (D< d) (d) (D = 2d)
Ans: (b) (d <D)
Reason: কোন গ্যাসের প্রমাণ ঘনত্ব (STP-তে 1 L গ্যাসের ভর ) = গ্যাসের বাষ্প ঘনত্ব (D) x 0.089
21) লােহিত তপ্ত আয়রনের উপর স্টিম চালনা করে 16 গ্রাম H2 পেতে আয়রন লাগব--
(a) 336 g (b) 3:36 g (c) 168 g (d) 168 g
Ans: (a) 336 g
Reason: 3 Fe + 4 H2O = Fe3O4 + 4 H2
3 x 56 (4 x 1 x 2)
4x2 g H2পেতে আয়রন লাগব = 3x56 g
1 g ,, ,, ,, ,, = (3x56) / (4x2)
16 g ,, ,, ,, ,, = (3x56x16) / (4x2)
= 336 g
22) 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম CaCO3 কে লঘু HCI-এর সঙ্গে বিক্রিয়া করতে হবে ?
(a) 50 g (b) 100 g (c) 25 g (d) 75 g
Ans: (a) 50 g
Reason: CaCO3 + 2 HCl = CaCl2 + CO2 + 2 H2O
[40+12+16x3] [12+16x2]
100 44
44 g CO2 উৎপন্ন করতে প্রয়োজন 100 g CaCO3
1 g ,, ,, ,, ,, =100/44
22 g ,, ,, ,, ,, = ( 100 x 22 )/ 44
= 50 g
23) ভরের নিত্যতা সূত্রের প্রবর্তক হলেন (a) ডালটন (b) অ্যাভােগাড্রো (c) বার্জেলিয়াস (d) ল্যাভয়সিয়েঁ
Ans: (d) ল্যাভয়সিয়েঁ
24) 12 g C দহনে উৎপন্ন CO2 -এর পরিমাণ -- a) 32 g b) 44 g c) 22 g d) 28 g
Ans: b) 44 g
Reason: C + O2 = CO2
12 g [ 12 + 16 x 2 ] = 44 g
25) 12 g কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় STP-তে তার আয়তন হবে --
a) 1.2 L b) 5.6 L c) 4.8 L d) 22.4 L
Ans: d) 22.4 L
Reason: C + O2 = CO2
12 g 1 mol = 22.4 L
26) 2 মোল NO -এ সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর STP তে আয়তন --
a) 22.4 L b) 11.2 L c) 5.6 L d) 44.8 L
Ans: d) 44.8 L
Reason: NO + O2 = NO2
1 mol 22.4 L
1 mol মোল NO -এ সঙ্গে O2 বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর STP তে আয়তন = 22.4 L
2 mol ,, ,, ,, ,, ,, ,, ,, ,, = 2 x 22.4 L = 44.8 L
27) 4 মোল H2 -এর সঙ্গে 2 মোল O2 -এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা --
a) 2 b) 4 c) 6 d) 8 Ans: b) 4
Reason: 2 H2 + O2 = 2 H2O ( উভয় পক্ষে 2 দ্বারা গুন করে )
4 H2 + 2 O2 = 4 H2O
4 mol 2 mol 4 mol
28) ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। এটি হল --
a) ভরের সংরক্ষন সূত্র b) স্থিরানুপাত সূত্র c) শক্তির সংরক্ষণ সূত্র d) গুণানুপাত সূত্র
Ans: a) ভরের সংরক্ষণ সূত্র
29) 'আপেক্ষিকতাবাদ' - এর আবিষ্কারক হলেন -
a) ম্যাক্সপ্লাঙ্ক b) ডালটন c) আইনস্টাইন d) গে-লুকাস
Ans: c) আইনস্টাইন
30) ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য -
a) কেবলমাত্র ভৌত পরিবর্তনের ক্ষেত্রে b) কেবলমাত্র রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে
c) উভয় পরিবর্তনের ক্ষেত্রেই d) কোনোটাই নয়
Ans: c) উভয় পরিবর্তনের ক্ষেত্রেই
31) রাসায়নিক বিক্রিয়ায় -
a) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর ও আয়তন সমান থাকে
b) প্রতিটি বিক্রিয়কের ভর সমান হয়
c) বিক্রিয়কসমূহের মোট আয়তন এবং বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট আয়তন সমান হয়
d) বিক্রিয়াসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয়
Ans: d) বিক্রিয়াসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয়
Reason: ভরের সংরক্ষণ সূত্র
32) রাসায়নিক বা নিউক্লিয় বিক্রিয়ায় যতটুকু ভরের পরিবর্তন হয়, তাকে বলে -
a) তুল্যাঙ্ক ভর b) ভর ত্রুটি c) তুল্যাঙ্ক শক্তি d) পরিমাপযোগ্য ভর
Ans: b) ভর ত্রুটি
33) 'মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়' - বক্তব্যটি কোন্ সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ - a) ভরের নিত্যতা সূত্র b) শক্তির নিত্যতা সূত্র c) ভর ও শক্তির নিত্যতা সূত্র
d) স্থিরানুপাত সূত্র
Ans: c) ভর ও শক্তির নিত্যতা সূত্র
34) যে বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, তা হল -
a) রাসায়নিক বিক্রিয়া b) ভৌত বিক্রিয়া c) নিউক্লিয় বিক্রিয়া d) কোনোটিই নয়
Ans: c) নিউক্লিয় বিক্রিয়া
| আরোও পড়ুন:- | |
|---|---|
| দশম শ্রেণী ভৌত বিজ্ঞান রাসায়নিক গণনা প্রশ্নোত্তর (part 1) | Click here |
| দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা নোটস | Click here |
| মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 | Click here |



